আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে এক ভয়ংকর, নৃশংস ও বিভীষিকাময় অন্ধকার রাত। অন্য দিনের মতো সেটি স্বাভাবিক ছিল না। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর যখন ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তাণ্ডব চালায়, সেদিন থেকে স্বাধীনতা শব্দটি বাঙালির হয়ে যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সারাদেশের ন্যায় মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা প্রশাসন এর আয়োজনে ঘিওর সরকারি কলেজ মাঠে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সকালে তোপধ্বনি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ঘিওর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা প্যারেড এবং জাতীয় পতাকায় সালাম প্রদর্শন করে। মনোরম কুচকাওয়াজ পরিদর্শন করেন অনুষ্ঠানের সভাপতি আসমা সুলতানা নাসরিন(উপজেলা নির্বাহী কর্মকর্তা)।
সাথে ছিলেন ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম।
মুক্তিযুদ্ধা বৃন্দ, শিক্ষকবৃন্দ ।
মানিকগঞ্জের ঘিওরে পালিত হচ্ছে ২৬ শেষ মার্চ স্বাধীনতা দিবস ।
মন্তব্য লিখুন
















