আট ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে হত্যা করেন ট্রাকচালক: র‌্যাব

জ্বালানি তেলের জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত দীর্ঘ আট ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি ট্রাকচালক সুজাত আলী। এই ক্ষোভ থেকেই পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার নৃশংস সিদ্ধান্ত নেন তিনি। ঘাতক চালক সুজ্জাত আলীকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে র‌্যাব।রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় যশোর র‌্যাব-৬ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। এর আগে বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে চালক সুজাত আলী নড়াইল সদর উপজেলার ‘তানভীর ফিলিং স্টেশনে’ ডিজেল নিতে যান। পাম্পে পর্যাপ্ত মজুত না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। দীর্ঘ সময় অপেক্ষা করে তেল না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে সুজ্জাত ম্যানেজারের সঙ্গে তর্কে লিপ্ত হন এবং দেখে নেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

মন্তব্য লিখুন
ভাগ