রিকশা চলাচল বন্ধের পেছনে অভিনব উদ্যোগ

রিকশা চলাচল বন্ধের পেছনে অভিনব উদ্যোগ

রাজধানীর সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রিকশার গতিরোধে শহরের নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। এই ট্র্যাপার পেরিয়ে কোনো রিকশা যেতে চাইলে তার চাকা লোহার খাঁজে আটকে যাবে।
গতকাল শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে এই ট্র্যাপার বসানো হয়েছে।

মন্তব্য লিখুন
ভাগ