মানিকগঞ্জে প্রায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

মানিকগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। আগামী ১৫ মার্চ সকাল থেকে ১ হাজার ৩২২২ টি কেন্দ্রে ৬-১১ ও ১১-৫৯ মাস বয়সী প্রায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।

বুধবার (১২ মার্চ) সকালে মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সাজর্ন ডা.মো: আনিসুর রহমান (ভারপ্রাপ্ত)।

তিনি জানান, প্রতি ৬ মাস পর ভিটামিন-এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি। তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতিব জরুরী। এ কারণে সকল কর্মীদের যথাযথ দায়িত্বশীল হবার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্বের সঙ্গে ভিটামিন খাওয়াতে হবে।

সংবাদ সম্মেলনে ডাঃ : ইশিতা ফারহা (SIMO)(WHO)
উপস্থিত সকলের মাঝে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
উক্ত সংবাদ সম্মেলনে, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহব্বায়ক, সদস্য সচিব সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন
ভাগ