আরিচা পাটুরিয়া রুটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আজ ২৯ মার্চ ২০২৫ শিবালয় উপজেলার আরিচা ও পাটুরিয়া এলাকায় আসন্ন ইদউল ফিতর উপলক্ষে যাত্রীদের ইদ যাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে ০৪ টি নৌযানের মালিককে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর সেই সংশ্লিষ্ট ধারায় ২১৬০০ টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য সতর্ক করা হয়।
এছাড়া সেলফি পরিবহনের একটি বাসকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০/- জরিমানা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভুমি এস এম ফয়েজ উদ্দিন।

মন্তব্য লিখুন
ভাগ