মানিকগঞ্জে ড্যান্ডি আসক্ত সেই ৬ পথশিশু পেল নতুন ঠিকানা

মানিকগঞ্জ শহরের ড্যান্ডি নেশায় আসক্ত সেই ৬ জন পথশিশু পেল নতুন ঠিকানা । অভিভাবকহীন এই পথ শিশুদের সরকারি সংশোধন কেন্দ্রে পাঠানো প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক ও সদর থানা পুলিশ ।

আর একাজে প্রথমে উদ্যোগ নিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম।

তিনি জানান, অভিভাবকহীন এই পথ শিশুদের সরকারি সংশোধন কেন্দ্রে পাঠানো, তাদের প্রযোজনীয় চিকিৎসা প্রদান ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করা নিয়ে জেলার সর্বোচ্চ ফোরাম আইন-শৃঙ্খলা মিটিং এ আলোচনা হয়েছে। আইন-শৃঙ্খলা মিটিং এ বিষয় টি আমিই তুলেছিলাম। জেলা প্রশাসকসহ সবাই গুরুত্বের সাথে বিষয় টি সমাধানের পরামর্শ ও দিয়েছেন। কিন্তু তাদের উদ্ধার করে আনতে গেলেই আর খুঁজে পাওয়া যায় না।

আজ ২৭ রমজান রাতে তাদের দেখেই প্রথমেই ফোন দিলাম মানিকগঞ্জের সুযোগ্য ও মানবিক জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড.মানোয়ার হোসেন মোল্লা মহোদয়কে। তিনি আমাকে বাচ্চাদের উদ্ধার করার জন্যে চেষ্টা চালাতে বললেন এবং যে কোন সহযোগিতার জন্যে তাকে জানাতে বললেন। আমি বাসায় না গিয়ে সরাসরি সদর থানায় গিয়ে সদর থানার সুযোগ্য ওসি আমানুল্লাহ ভাইকে বলে এবং তার গাড়ীতে আমি সহ ঘটনাস্থলে চলে গেলাম। পুলিশ তাদের সবাইকে উদ্ধার করে থানার নিয়ে আসে। সরকারি ভাবে তাদের চিকিৎসা ও সংশোধনের জন্যে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতে ঈদের ছুটির সময়ও গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। বাচ্চাগুলোর খাবার ব্যবস্থা করেছেন সদর থানার ওসি। আমি খাবার খরচ দিতে চাইলে ওনি অত্যন্ত বিনয়ের সাথে নিতে রাজি হননি। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সদর হাসপাতালের যৌথ উদ্যোগে রাতেই তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা তাদের প্রত্যেককে ২ সেট করে নতুন পোশাক, ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করেছেন। এই গভীর রাতেও চলছে তাদের ঢাকা পাঠানোর আইনগত পদ্ধতির কাজ।

মোঃ শাহানুর ইসলাম আরো বলেন, এই বাচ্চাগুলো মাদক সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। এ দায় আসলে এই ছোট্ট ছোট্ট ফুলের মত শিশুদের নয়,এ দায় এই সমাজের,এই রাষ্ট্রের এবং আমাদের সবার। দেরিতে হলেও এই বাচ্চাগুলোর জন্যে দরদ ভরা হৃদয় নিয়ে প্রশাসনের লোকজন গভীর রাতেও যে কষ্ট করেছেন, মহান আল্লাহু তা কবুল করুন। ধন্যবাদ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট সবাইকে। আসুন আমরা যার যার জায়গা হতে হৃদয়ে দেশপ্রেম, ভালবাসা আর দায়িত্ববোধ নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ, আমাদের প্রিয় দেশটাকে নতুন করে গড়ে তুলতে সক্ষম হবো।

সূত্র: সাইফুল্লাহ।

মন্তব্য লিখুন
ভাগ